ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের পাশে মোবাইলে কথা বলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু ঘটেছে। নিহত ওই নারীর নাম ভারতী রাণী (৫২)। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পুটিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভারতী রাণী সুন্দর গ্রাম এলাকার গোবিন্দ চন্দ্র রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ভারতীয় রাণী তার আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্যে রেল লাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন।এসময় তিনি তার অপর এক আত্মীয়ের জন্য অপেক্ষাও করছিলেন। এমতাবস্থায় চিলমারী থেকে কমিউটার ট্রেন এসে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা এসে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি জেনে লালমনিরহাট রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি।
কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন ইনচার্জ শামসুজ্জোহা জানান, চিলমারী থেকে তিস্তাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ওই নারী নিহত হন। পরে তার স্বজনরা পুলিশের সহায়তায় তার মরদেহ নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights