ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
নাটোর প্রতিনিধি:
নাটোরে ট্রেনের ধাক্কায় জমিন উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধ নিহত নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে সদরের হুগোলবাড়িয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জমিন উদ্দিন পাশ্ববর্তী নলডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর দীঘা গ্রামের মৃত লবির উদ্দিনের ছেলে।
স্টেশন মাস্টার আসাদুজ্জামান আসাদ জানান, ভোর চারটার দিকে ঢাকা থেকে লালমনিরহাট গামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জমিন উদ্দিন নামে একজন নিহত হন। খবর পেয়ে রেলওয়ে কর্মীরা মরদেহটি উদ্ধার করে। পরে বিষয়টি সান্তাহার জিআরপি থানায় জানানো হয়। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
জমিন উদ্দিনের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাইসাইকেল নিয়ে কৃষ্ণপুর দীঘার বাড়ি থেকে বের হন। জমিন উদ্দিন পেশায় কৃষক হলেও মাঝে মাঝে মানষিক সমস্যা দেখা দেয়। কি কারণে তিনি রেলরাইনের পাশে গিয়েছিলেন তা বোঝা যাচ্ছে না। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা জমিন উদ্দিনের মরদেহ সনাক্ত করেন।
