ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রীমতি সামিয়া রানী (৫৯) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত সামিয়া রানী হচ্ছেন জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড় পুকুরিয়া সোনাতলা গ্রামের মৃত বিশুর মেয়ে।

শনিবার সকাল পৌণে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা রেললাইনের সোনাতলা বিলবৈলঠা নামক স্থানে এই ঘটনা ঘটে। জানা গেছে, সকাল পৌণে ৯টার দিকে সোনাতলা বিলবৈলঠা নামক স্থানে মানষিক ভারসাম্যহীন বৃদ্ধা শ্রীমতি সামিয়া রানী ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হন। চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন মাষ্টার মো ওবাইদুল্লাহ বিষয়টিস নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights