ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রাতে পীরগঞ্জ উপজেলার নারায়নপুর প্রধানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-পীরগঞ্জ নারায়নপুর প্রধানপাড়া গ্রামের সুবর্না আক্তার (২৬) ও সালমান শাহ (২৬)।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় শয়ন ঘরের খাটের নিচ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights