ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের তৃণমূল থেকে দল এবং এর সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে তাদের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা করা হয়।

এসময় আওয়ামী লীগ নেতা সুজন বলেন, তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগই একমাত্র দল যারা বাংলাদেশের কল্যাণের কথা চিন্তা করে কাজ করে। আওয়ামী লীগ জনগণের সংগঠন এবং এটি জনগণের জন্য কাজ করবে এটাই আমাদের একমাত্র অঙ্গীকার।

আলোচনা সভায় হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আলমগীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মুনি, সাধারণ সম্পাদক অনিল ব্রাহ্মণ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights