ডাকসুতে ভোট দিতে পারবেন না ছাত্রলীগের চিহ্নিত অপরাধীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টায়।

তবে এ তালিকায় স্থান পাবে না জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তথ্যানুসন্ধান কমিটির তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত ছাত্রলীগের ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নতুন তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। শাহবাগ থানায় দায়ের করা দু’টি মামলায় ছাত্রলীগের আরও তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বহিষ্কৃত ছাত্রলীগের ১২৮ জন নেতাকর্মী ডাকসু নির্বাচনে ভোটার তালিকায় স্থান পাবে না। এছাড়া শাহবাগ থানায় দায়ের করা দু’টি মামলার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সিন্ডিকেট যাদের দোষী সাব্যস্ত করবে তারাও ভোটার তালিকায় থাকবে না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ বা ইন্সটিটিউট থেকে কারো বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিষয়ে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights