ডাচদের ৯৯ রানে হারাল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

চলতি ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করে ডাচদের ৩২৩ রানের টার্গেট দেয় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ২২৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন কলিন আকেরমান। এছাড়া কোনো ব্যাটারই আর ৪০ ছোঁয়া ইনিংসও খেলতে পারেননি।

‍ব্ল্যাক ক্যাপসদের হয়ে মিচেল স্যান্টনার নিয়েছেন ৫ উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেওয়া ম্যাট হেনরিও নিয়েছেন ৩ উইকেট।
শুরুতে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও টম ল্যাথামের ফিফটির সৌজন্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটে ৩২২ রান করেছে নিউ জিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ইয়াং। আগের ম্যাচে সেঞ্চুরি করা রবীন্দ্র এ দিন খেলেন ৫১ রানের ইনিংস। শেষ দিকে ল্যাথামের ব্যাট থেকে আসে ৫৩ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights