ডিএমপির অভিযানে ৪৪০ জন গ্রেফতার, মামলা ৪৬

অনলাইন ডেস্ক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেফতার করে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেড উদ্ধার করা হয়। এছাড়া ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights