ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ৬২৬ কোটি টাকা

অনলাইন ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে ৩৯২টি কোম্পানির ১৯ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৯৪৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হাত বদল হয়। মোট লেনদেনের পরিমাণ ছিল ৬২৬ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৭৭৪ টাকা।

ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩৯.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩.৩৬ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১০.৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৭.২৩ পয়েন্টে এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২.৮৭ পয়েন্টে উন্নীত হয়েছে।

লেনদেনকৃত কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত ছিল ৬২টি কোম্পানির শেয়ারের দাম।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights