ডি ইয়ংকে ছাড়াই খেলতে হবে নেদারল্যান্ডসকে

অনলাইন ডেস্ক

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের প্রথম দুই ম্যাচে ফ্রেংকি ডি ইয়ংকে ছাড়াই খেলতে হবে নেদারল্যান্ডসকে। চোটের কারণে ফ্রান্স ও জিব্রাল্টারের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন বার্সেলোনা মিডফিল্ডার।

লা লিগায় গত রবিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন ডি ইয়ং। তবে ওই লড়াইয়ের পর পায়ে সমস্যা অনুভব করেন তিনি। রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএনভিবি) বিবৃতিতে ডি ইয়ংয়ের এই সমস্যার কথাই বলা হয়েছে। ফলে জাতীয় দলের স্কোয়াড থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

ইউরো ২০২৪-এর বাছাইয়ের প্রথম ম্যাচে আগামী শুক্রবার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। জিব্রাল্টারের বিপক্ষে পরের ম্যাচটি তারা খেলবে আগামী ২৭ মার্চ। ফরাসিদের বিপক্ষে লড়াইটি হবে দ্বিতীয় মেয়াদে ডাচদের ডাগআউটে কুমানের প্রথম ম্যাচ। গত বিশ্বকাপের আগেই তার কোচ হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। লুইস ফন খাল কোচিংয়ে কাতারে কোয়ার্টার-ফাইনালে খেলে নেদারল্যান্ডস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights