ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯

অনলাইন ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হলেন ৯ হাজার ২২২ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী সবচেয়ে বেশি বরিশালে। এ জেলায় নতুন করে ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২১ জন, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights