ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৩

অনলাইন ডেস্ক
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৬ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকার দুই সিটিতে মোট ৬০ জন, ঢাকা বিভাগে ৪৮ জন (সিটি করপোরেশন বাদে), খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী। এই সময়ে আক্রান্ত হয়েছেন নয় হাজার ৮৬৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights