ডেঙ্গুর টিকা সরকারের বিবেচনায় রয়েছে : স্বাস্থ্য অধিদফতর

অনলাইন ডেস্ক

এডিস মশাবাহিত ডেঙ্গুর ভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরুর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডেঙ্গু সংক্রমণের এই হার টেনে ধরতে সিটি করপোরেশনের মশা নিধন কর্মসূচি আরো জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মো. শাহাদাত হোসেন বলেন, দেশে জুন মাসে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগী ছিল পাঁচ হাজার ৫৬ জন, সেই তুলনায় জুলাই মাসের আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৪২৯ জন। অর্থাৎ জুলাই মাসে জুনের তুলনায় সাত গুণের বেশি রোগী বেড়েছে।

তিনি আরো জানান, এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তিদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এ ছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, ‘ঢাকার ভেতরে যে হাসপাতালগুলো রয়েছে, একটিতেই প্রচুর সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। ঢাকা এবং ঢাকার বাইরের বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার ঢাকার বাইরের তুলনায় একটু বেশি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights