ঢাকার উদ্দেশে যশোর ছেড়েছেন লক্ষাধিক নেতাকর্মী

যশোর প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। স্পেশাল ট্রেন, বাস, মাইক্রোবাসে করে তারা একদিন আগে (বুধবার) থেকেই ঢাকায় যাওয়া শুরু করেছেন।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, যশোরের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে ৫০০ জন করে নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। জেলার ৮টি উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৯৩টি। এছাড়া ৮টি পৌরসভা রয়েছে। সবমিলিয়ে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন বলে তিনি জানান।

সাবু বলেন, যশোর জেলার সব বাস ভাড়া করা হয়েছে। স্পেশাল ট্রেনের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার, এমনকি মোটরসাইকেলে করেও নেতা-কর্মীরা ঢাকায় রওনা হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights