ঢাকা থেকে উদ্ধারকাজে যাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষ টিম

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজ চালাতে ঢাকা থেকে একটি এবং আখাউড়া থেকে একটি ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। দুই ট্রেন উদ্ধারকাজে যোগ দিয়েছে।

আজ সোমবার এ তথ্য জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার। তিনি বলেন, উদ্ধারকাজ চলছে। এতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে, উদ্ধার কাজে অংশ নিতে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২৩ জনের একটি বিশেষ দল রওনা দিয়েছে। এদিকে ঘটনাস্থলে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা সদরদপ্তর থেকে ২৩ জন, নরসিংদী থেকে ১০ জন এবং বেলাবো থেকে তিনজন উদ্ধারকর্মী ভৈরবের উদ্দেশে রওনা হয়েছেন।

কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights