ঢাকা-১৯ আসনে কঠিন হিসাব-নিকাশ

নাজমুল হুদা, সাভার
এরই মধ্যে ঢাকা-১৯ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ আসনে আরও এক স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ট্রাক প্রতীক। সাভারে ও আশুলিয়ার ভোটের মাঠে ১৩ জন পদপ্রার্থী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ, সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। স্বতন্ত্র প্রার্থীরা এবার জয় পেতে মরিয়া। স্থানীয় রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, গত দুটি নির্বাচনে তালুকদার মো. তৌহিদ জং মুরাদ না আসায় তুলনামূলকভাবে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন। তবে বিএনপি, জামায়াতসহ বিরোধী বলয়ের ভোট যদি আওয়ামী লীগের প্রার্থীর প্রতিপক্ষ অন্য কোনো প্রার্থী এককভাবে পান, তাহলে ভোটের সব হিসাব-নিকাশ অনেকটাই বদলে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights