ঢাবিতে বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি

প্রতিদিন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাশে বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের নিয়ে হাসপাতালে আসা সহকর্মী আগলিনা জানান, বিকাল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অবস্থানকালে বজ্রপাতে দুজন গুরুতর আহত হন। আহত দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights