তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন শিকলবাহা এলাকার ওমর ফারুক মধু ও আসিফ ইকবাল। রবিবার রাতে পৃথক দুই অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, বৃহস্পতিবার শিকলবাহা বিল্লা এলাকা থেকে ১৮ বছরের এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বখাটেরা। এ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ওইদিন রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করার পর তিনদিন পর আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights