‘তারেক রহমানের হাত ধরে বগুড়ার উন্নয়নে কাজ শুরু হবে’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালাকদার লালু বলেছেন, ১৬ বছর আওয়ামী লীগের মিথ্যা মামলায় আমরা কোর্টে ও জেলাখানার বারান্দায় ঘুরতে হয়েছে। গত ৫ আগস্ট ফ্যাস্টিস আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা আবারও স্বাধীন হয়েছি। দেশে থেকে অন্যায়, অত্যাচার ও জুলুম দূর করতে হবে। তার জন্য দরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে আবারও তারেক রহমানের হাত ধরে বগুড়ার উন্নয়নের কাজ শুরু হবে। আপনারা এই শীতবস্ত্র কম্বল নিয়ে অসুস্থ দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন।

রবিবার পৌরসভার ২০নং ওয়ার্ডের বউ বাজর এলাকায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, সাখাওয়াত হোসেন, ফিরোজ, পবিত্র, কৃষবিদ সুজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাঁন জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, নুরুল ইসলাম জুন, জহুরুল ইসলাম পলাশ, সাইমুল ইসলাম, ফজলুল হক উজ্জল, হাসানুজ্জামান পলাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights