তুরাগ নদ থেকে সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান।
তিনি বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন।
জানা গেছে, তাহসিফ রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন রাতে।
