তেল-ডালডায় মরা ইঁদুর, গুনতে হলো জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় খাবার তৈরির তেল ও ডালডার মধ্যে মরা পচা ইঁদুর এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দৌলতদিয়াড় ও রেলগেট এলাকার দুটি বেকারিতে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, কারখানার ভেতরে সংরক্ষিত খাবার তৈরির তেল ও ডালডার মধ্যে মরা পচা ইঁদুর পাওয়া গেছে। এছাড়া উৎপাদনের নির্ধারিত তারিখের আগেই খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহারসহ একাধিক অনিয়মের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে অনন্যা ফুড নামের একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুনভাবে প্যাকেটজাত করা হয়েছে। এমন অভিযোগেরে প্রেক্ষিতে প্রতিষ্ঠানের মালিক মো. সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র রমজানে নিয়মিত তদারকি কার্যক্রম তদারকি করা হবে বলেও জানান তিনি।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
