থামছে না যুদ্ধ, নতুন করে যা করল ইরান
অনলাইন ডেস্ক
ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভলুশনারি গার্ড কোর জানিয়েছে, এটি তাদের ‘৭৭তম’ দফার হামলা।
ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের উত্তর, কেন্দ্র ও দক্ষিণ অংশে একযোগে হামলা চালানো হয়েছে। এতে সুপার হেভি এবং পয়েন্ট অ্যান্ড শুট সিস্টেম, খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।
এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এর মধ্যে কুয়েতের আলি আল সালেম, সৌদি আরবের প্রিন্স সুলতান এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ইরান আরও বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী অবস্থান তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরাতে পারবে না এবং অভিযান অব্যাহত থাকবে।ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভলুশনারি গার্ড কোর জানিয়েছে, এটি তাদের ‘৭৭তম’ দফার হামলা।
ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের উত্তর, কেন্দ্র ও দক্ষিণ অংশে একযোগে হামলা চালানো হয়েছে। এতে সুপার হেভি এবং পয়েন্ট অ্যান্ড শুট সিস্টেম, খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।
এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এর মধ্যে কুয়েতের আলি আল সালেম, সৌদি আরবের প্রিন্স সুলতান এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ইরান আরও বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী অবস্থান তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরাতে পারবে না এবং অভিযান অব্যাহত থাকবে।
সূত্রঃ তাসনিম নিউজ