দক্ষিণ ও মধ্য ইরানের দুই প্রদেশে ইসরায়েলি হামলা

অনলাইন ডেস্ক
ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি অনুমোদিত ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বুশেহর শহরের কাছে দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে যে, ইয়াজদ প্রদেশের কিছু স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান।

ইরানের ইয়াজদের আল-গাদির ইসলামিক বিপ্লবী গার্ড কোর ইউনিটের এক বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ তাদের টেলিগ্রামে জানিয়েছে, প্রদেশের দুটি সামরিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, বুশেহর প্রদেশেই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বা আইএইএ গতকাল (শনিবার) সতর্ক করে বলেছে, বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে।

ইরানি গণমাধ্যমে এসব হামলার খবর প্রকাশ পেলেও, এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights