দর্শকদের বিশৃঙ্খলায় দেড় ঘণ্টা পর শুরু হলো কোপা আমেরিকার ফাইনাল

অনলাইন ডেস্ক

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার খেলাটি দেখতে টিকিট ছাড়াই হার্ড রক স্টেডিয়ামের আশেপাশে প্রচুর দর্শক ভিড় জমিয়েছিলেন। তারা বেষ্টনী পেরিয়ে এবং নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশের চেষ্টা করেন, যার ফলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এই বিশৃঙ্খলার কারণে ফাইনাল খেলা শুরু হতে প্রায় দেড় ঘণ্টা (৮০ মিনিট) দেরি হয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও, সেটি পিছিয়ে শুরু হয় সাড়ে ৭ টায়।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, এনজো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, রদ্রিগো দি পল, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।
কলম্বিয়ার একাদশ: কামিলো ভারগাস, সান্তিয়াগো আরিয়াস, ডেভিডসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, ইউহান মোহিকা, রিচার্ড রিওস, জেফারসন লার্মা, ঝন আরিয়াস, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ এবং ঝন করদোভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights