দারুণ লড়ে ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ডের
অনলাইন ডেস্ক
দারুণ এক লড়াই হলো ইরান ও নিউজিল্যান্ডের মাঝে। প্রথম হাফে ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় হাফেও দুই দল একটি করে গোল করে। ফলে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে। এর ফলে গ্রুপ ‘জি’-এর দুইটি ম্যাচই ড্র হলো। ফলে এই গ্রুপের চার দলই সমান ১ পয়েন্ট করে পেয়েছে।
