দিনাজপুরে আলহাজ্ব আইনুল হজ্ব গ্রুপ-এর উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

“লাব্বাইক আল্লাহুম্মা, লাব্বাইক” স্লোগানে দিনাজপুরে অনুষ্ঠিত হলো হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল ২০২৫/২৬। শুক্রবার, ২৬ জুলাই ২০২৫ ইং তারিখে দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় মাঠ মসজিদের পার্শ্বে অবস্থিত ওয়েলকাম ফুড অ্যান্ড রেস্টুরেন্ট-এ এই পুনর্মিলনী ও দোয়া মাহফিলের আয়োজন করে আলহাজ্ব আইনুল হজ্ব গ্রুপ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খতিব, কেন্দ্রীয় গোর এ শহীদ ময়দানের ইমাম এসপি অফিস,মসজিদ/ প্রিন্সিপাল, মাহুতপাড়া দারুল কুরআন মাদরাসা আলহাজ্ব হাফেজ মাওলানা শওকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জিয়াহার্ট ফাউন্ডেশন এর জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু তাহের আবু, মাসিমপুর হযরত শাহ্ জামাল-কামাল (রহঃ) মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ওস্তাদ, জারা এভিয়েশন প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা অংশীদার আল্লামা মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, ও আলহাজ্ব আব্দুস সালাম হজ্ব মুয়াল্লেম। অনুষ্ঠানে আলোচনা করেন দিনাজপুর ঈদগাহ্ বস্তি, ঈদগাহ্ জামে মসজিদের খতিব মাওলানা সেলিম রেজা এবং আলহাজ্ব মাওলানা ফকরুল ইসলাম (জিহাদী)।

অনুষ্ঠানটি রাত ৯ টার দিকে শুরু হয় এবং শেষ হয় রাত ১০টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights