দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত

​আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

পবিত্র কারবালার মর্মান্তিক শোকাবহ স্মৃতি ও হযরত ইমাম হুসাইন (আঃ)-এর শাহাদাত স্মরণে দিনাজপুরে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় বয়ান ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠানের শুরুতে কারবালার শিক্ষা ও হযরত ইমাম হুসাইন (আঃ)-এর ত্যাগের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা সভায় ধর্মীয় বয়ান পেশ করেন মাওলানা ইব্রাহিম খলিল রিজভী ও মাওলানা হাসিম আব্বাসসহ সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
​বয়ান শেষে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলীর নেতৃত্বে একটি বিশাল শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দিনাজপুরের মিশন রোডস্থ ইমামবাড়ী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সার্কিট হাউস, ডিসি অফিস, জেলা স্কুল মোড় এবং রেলওয়ে স্টেশন প্রদক্ষিণ করে পুনরায় মিশন রোডের ইমামবাড়ীতে গিয়ে শেষ হয়।
​শোক র‍্যালিতে শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার ও কালো পতাকা হাতে অংশগ্রহণকারীরা মাতম ও শোকাচ্ছন্ন পরিবেশে কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights