দিনাজপুরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে কষ্টিপাথরের একটি বিষ্ণুমুর্তি উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সদস্যরা। এ ঘটনায় মো. আক্কাস আলী (৫৮) নামে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার সকালে গণমাধ্যমকে দেয়া তথ্য জানিয়েছে পুলিশ।

আটক মোঃ আক্কাস আলী বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের শতগ্রামের বাসিন্দা মৃত আবেদ আলীর ছেলে এবং শতগ্রাম ইউয়িন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী মেজর ইসতিয়াকের নেতৃত্বে বীরগঞ্জ থানার সহযোগিতায় মঙ্গলবার গভীর রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালিয়ে উক্ত কষ্টি পাথরের বিষ্ণুমুর্তি উদ্ধার করে।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর জানান,মঙ্গলবার গভীর রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানে মোঃ সমির অলীর ছেলে মোঃ গোলাম মোরশেদ (৩৫)এর বাড়ীর পিছনে মাটির গর্তের ভিতর থেকে একটি কষ্টি পাথরের বিষ্ণুমুর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ আক্কাস আলী নামে সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মুর্তিটির দৈর্ঘ্য ৬৬ইঞ্চি এবং প্রস্থ ৩০ইঞ্চি। ওজন ৩৯৫ কেজি। এ ব্যাপারে বুধবার র‌্যাব বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights