দিনাজপুরে গাঁজাসহ আটক ১

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বাড়ীতে কৌশলে ট্রাঙ্কের ভিতর রাখা ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় রেজাউল করিম নামে একজন মাদক কারবারিকে আটক করেছেন অধিদপ্তরের সদস্যরা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছেন বলে জানান তারা। আটককৃত রেজাউল করিম দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের মৃত আজহার আলীর ছেলে।

সোমবার বিকেলে দিনাজপুরের সদর উপজেলার শশরা ইউনিয়নের পরজপুরের পান্তাপারা গ্রামে আটককৃত মাদককারবারির সহযোগির বাড়িতে অভিযান চালিয়ে কৌশলে ট্রাঙ্কের ভিতর রাখা গাঁজা উদ্ধার করে ডিএনসি জেলা কার্যালয়ের একটি দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আটক রেজাউল করিম ও পলাতক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ডিএনসির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সহযোগী সাজ্জাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights