দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, নিহত ১

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পিছনে অপর আরেকটি ট্রাকের ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এতে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের চালকের সহকারী নিহত হয়। রবিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মহাসড়কের পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এ সময় সিমেন্ট মিক্সার একটি ট্রাক বালু বোঝাই ট্রাকটির পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের চালক সহকারীর মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন চারমাথা মোড়সহ বিভিন্ন জায়গায় রাস্তার ফুটপাত দখল করে অবৈধভাবে অনেক দোকান নির্মাণ করার কারণে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি আসছে তা সহজে দেখা যায় না। এ কারণে এখানে প্রায় ছোটবড় দুর্ঘটনা ঘটে থাকে। ফুটপাত দখলমুক্ত করে রাস্তায় গাড়ি দাঁড় করানোর জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, দুর্ঘটনার পরবর্তী বালু বোঝাই ট্রাকের চালক ও চালক সহকারী পুলিশের হেফাজতে রয়েছে এবং সিমেন্ট মিক্সার ট্রাকের ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights