দিনাজপুরে দ্বিতীয় ধাপে চার উপজেলা নির্বাচন মঙ্গলবার

মো. ইসমাইল হোসেন দিনাজপুর প্রতিনিধি।।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর জেলার দ্বিতীয় ধাপে ৪টি উপজেলায় মঙ্গলবার (২১ মে-২০২৪) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। ৪টি উপজেলার
৩০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮৪টি কেন্দ্র অধিক গুরত্বপূর্ণ এবং ১২১টি সাধারণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, জেলার দ্বিতীয় ধাপে বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল এই ৪টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৪টি উপজেলায় ৩৫টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভা রয়েছে। মোট ভোটার ৭ লক্ষ ৫৩ হাজার ৩৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮০ হাজার ৪৭১ জন এবং মহিলা ভোটার ৩ লাখ ৭২ হাজার ৯০৫ জন ও হিজরা ভোটার ২ জন রয়েছে। মোট ভোট কেন্দ্র ৩০৫টি, মোট ভোট কক্ষ ২ হাজার ১৪৯ টি।
৪টি উপজেলায় ৩টি পদে ৫১ জন প্রার্থী রয়েছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১২ জন রয়েছে।
বীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন।
কাহারোল উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন।
বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন।
এবং বিরল উপজেলায় চেয়ারম্যানের প্রার্থী ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন।
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জানে আলম জানান, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হয়েছে। ভোটের দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শেষে প্রার্থীর বা তার প্রতিনিধির উপস্থিতি ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে। এর মধ্যে কোন ব্যতিক্রম ঘটার সুযোগ থাকবে না।
দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ সাংবাদিকদের জানান, জেলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৪টি উপজেলায় নির্বাচন অবাধ নিরপেক্ষ, ত্রুটিমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন ভোটার বাড়ি থেকে বের হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে, বাড়িতে ফিরে আসতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, প্রত্যেকটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী পুলিশ ও আনসার এবং লাঠিধারী পুরুষ-মহিলা আনসার সদস্যসহ সাধারণ কেন্দ্রে ১৮ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ জন সদস্য নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে। এছাড়া প্রত্যেক কেন্দ্রে একজন চৌকিদার বা দফাদার দায়িত্ব পালন করবেন। প্রত্যেক ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সদস্যদের সহযোগিতার জন্য আনসার সদস্যের টহল থাকবে। এছাড়া প্রত্যেক উপজেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য টহলের থাকবে। পাশাপাশি র‌্যাব সদস্যের টহল দলও নিয়োজিত থাকবে। যে কোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রত্যেক উপজেলায় পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের স্ট্রাইকিং ফোর্স পুলিশ সদস্যদের সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে।
ভোট গ্রহণের দিন ৪টি উপজেলায় ৪ জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন এই জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। উপজেলা পরিষদের অবশিষ্ট ৩টি ধাপে জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights