দিনাজপুরে নৃত্যের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি

নৃত্যের শিক্ষার্থীদের নিয়ে দিনাজপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৫০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে।

সোমবার রাতে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে নৃত্যবিতান সংগঠনের আয়োজনে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ জেলা থেকে নৃত্য শিল্পীরা যাতে করে দেশের তথা বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের যোগ্য স্থানে নিয়ে যেতে পারে, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা।

অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নৃত্য প্রশিক্ষক অনিক বসু, নৃত্য বিতানের উপদেষ্টা শহীদুর রহমান পাটোয়ারী মোহন, সভাপতি ছায়েদ আলী, সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সহ-সভাপতি রফিকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক ও পরিচালক পল্লব সরকার, সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নীলফামারী শাখার সহ-সভাপতি রাব্বি আল কাওসার রাজু, সাংবাদিক বিপুল সরকার সানি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights