দিরাইয়ে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত আনোয়ার হোসেন (৫০) গ্রামের মৃত আরিফ উল্লার ছেলে।

আহতরা হলেন- সুফি মিয়া, আবুল কালাম, সুজন মিয়া, মেহেদী হাসান, সানোয়ার মিয়া, টিটন মিয়া ও উজ্জল মিয়া প্রমুখ৷ তাদেরকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেনের ভাই সানোয়ার হোসেন ও ওয়ারিদ মিয়া এবং চাচাতো ভাই সুফি মিয়ার সঙ্গে গ্রামের মনফর মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধকৃত জমিতে রবিবার মনফর মিয়ার লোকজন ধানের চারাগাছ রোপণ করে। এ নিয়ে সোমবার সকালে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। সংঘর্ষে গুরুতর আহত আনোয়ার মিয়াকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতা মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights