দুঃস্থদের মাঝে খাবার বিতরণ বাংলাদেশ কোস্ট গার্ডের

অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন রাজধানীর আগারগাঁও এলাকায় আনুমানিক ৫০০ সুবিধাবঞ্চিত দুঃস্থ গরিবের মাঝে খাবার বিতরণ করেছে।
খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার ও অধিনায়ক কমান্ডার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights