দুই সাংবাদিককে হত্যার চেষ্টা ভণ্ডুলের দাবি রাশিয়ার সাংবাদিক

অনলাইন ডেস্ক

রাশিয়ার জনপ্রিয় দুইজন সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়েছে। রুশ সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। দুই সাংবাদিক হলো জাতীয় গণমাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমনইয়ান এবং সুপরিচিত টেলিভিশন উপস্থাপক সেনিয়া সোবচাক।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির সম্পাদকসহ দুইজন জনপ্রিয় সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু রাশিয়ার গোয়েন্দা সংস্থা সেই অপতৎপরতা ভণ্ডুল করেছে বলে দাবি করেছে।

রাশিয়ার আদালত ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। অভিযুক্ত সাতজনের মধ্যে পাঁচজন কিশোর যাদের জন্ম ২০০৫ এবং ২০০৬ সালে। অন্য দুইজন প্রাপ্ত বয়স্ক।
‘জাতীয় ঘৃণা’য় উৎসাহিত হয়ে তারা জনপ্রিয় দুই রুশ সাংবাদিককে হত্যার ফন্দি আঁটে। এই দুই সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে আটককৃতরা তাদের বাড়ি ও কর্মস্থলে রেকি করে।

গোয়েন্দা সংস্থা এফএসবি যে ফুটেজ প্রকাশ করেছে তাতে কয়েকজন সন্দেহভাজনকে আটক অবস্থায় দেখা গেছে। এছাড়া নাৎসিবাদের ওপর অস্ত্র ও বই জব্দ করা হয়েছে।

আটককৃতরা ‘অনুচ্ছেদ-88 নামে’ গ্রুপে সংঘবদ্ধ ছিল। ইউক্রেনের হয়ে তারা সাংবাদিক হত্যার মিশনে নামার তথ্য স্বীকার করেছে। মিশন সফল হলে তারা ১৫ লাখ রাশিয়ান রুবল পেতো বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights