দুবাইয়েও জায়েদ খানের ডিগবাজি

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড প্রোগ্রামের মঞ্চে আবারও একের পর এক ডিগবাজি দিয়ে খবরের শিরোনাম হলেন আলোচিত অভিনেতা জায়েদ খান।

রবিবার দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেল বলরুমে এ অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হারুন উর রশিদ (সিআইপি)। এ মেগা ইভেন্টের উপস্থাপনায় ছিলেন দেবাশীষ বিশ্বাস ও মডেল প্রিয়াঙ্কা জামান।

জমকালো আয়োজনে ঢাকা থেকে জায়েদ খান, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, মুশফিক ফারহান, জিয়াউল হক পলাশ সেখানে অংশ নেন। এতে সেরা চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা বিনোদন সাংবাদিক, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট ও বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এদিকে অনুষ্ঠানের মাঝে দর্শকদের দুয়োধ্বনিতে হড্ডগোল সৃষ্টি হয়। পরে জায়েদ খানের ডিগবাজি দেখে ফের আনন্দে মেতে উঠেন আগতরা। সবাইকে অনুপ্রাণিত করতে একটি মিউজিকের তালে তালে দুই হাতে ভর দিয়ে ডিগবাজি দেন এ আলোচিত অভিনেতা জায়েদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights