দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
আসন্ন দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাইরে থেকে আসা নেতিবাচক কথায় কান না দেওয়ারও আহ্বান জানান।

গতবারের থেকে এবার পূজামণ্ডপের সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছর সারা দেশে পূজা যাদপনের জন্য ৪ কোটি টাকা দেওয়া হতো। এবার সরকার সেটা বাড়িয়ে ৫ কোটি টাকা করেছে।

এবার পূজা উদযাপনে নিরাপত্তা নির্বিঘ্ন করতে একটি অ্যাপস চালু হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights