দুর্নীতিবাজদের তালিকা জনগণের সামনে তুলে ধরার অনুরোধ জয়নুল আবদিনের

অনলাইন ডেস্ক

সরকার অন্যায়ভাবে বিরোধীদল দমনে নিয়োজিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, সরকার কিছু সংখ্যক আমলা ও পুলিশকে দিয়ে অন্যায়ভাবে বিরোধীদল দমনে নিয়োজিত। এর প্রমাণ বেনজীর। এসময় তিনি দুর্নীতিবাজ আমলা ও পুলিশের তালিকা জনগণের সামনে তুলে ধরার অনুরোধ জানান।

শুক্রবার বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেললাইন নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ।
ফারুক বলেন, যারা এক এগারো সৃষ্টি করেছিলেন, তারা টিকে থাকতে পারবেন না। জনগণ আমাদের সঙ্গে আছে। এর প্রমাণ ৭ জানুয়ারি। ওই ডামি নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি। খালেদা জিয়াকে জেলে রাখতে পারলেও দেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির এ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights