দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে অনুভূত এ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪, যা তুলনামূলকভাবে মৃদু মাত্রার বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর অঞ্চলে। উৎপত্তিস্থলটি ঢাকার প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এবং সীমান্তবর্তী কিছু অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো ধরনের প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক কম্পনের কারণে অনেক স্থানে মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে, গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটেও বাংলাদেশে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছিল, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং এর উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর অঞ্চল, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights