দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

অনলাইন ডেস্ক
দেশে ভোটারের সংখ্যা বেড়েছে আরও ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর আগে, এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

বৃহস্পতিবার ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। হালনাগাদ তালিকায় নতুন এসব তথ্য উঠে এসেছে। তালিকা অনুযায়ী, নতুন ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাচাই-বাছাই শেষে তাদের তথ্য হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights