দেশে হামে মৃত্যু ছাড়াল ১২০০
অনলাইন ডেস্ক
সারাদেশে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে এক হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৪৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ১৪ হাজার ৫৫১ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ১৫৭ জন।
গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬৬৩ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৪২ জন।
গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
