দেশ ও দশের স্বার্থে নৌকায় ভোট দিন: ক্যাপ্টেন তাজ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, দেশ ও দশের স্বার্থে নৌকায় ভোট দিন। দেশের স্বাধীনতা যার নেতৃত্বে এসেছিল তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এই বাংলাদেশকে অন্যন উচ্চতায় নিয়ে গেছে। দেশের মডেল পরিবর্তন করে উন্নত জীবন যাত্রার নতুন অধ্যায়ের সূচনা করেছেন। বাংলার মাটিতে জনগণের কল্যাণে অসম্ভব কাজকে বাস্তব রুপদান করায় বিশ্ব দরবারে বাংলাদেশ সমাদৃত। তাই বাংলার জনগণ আবারও নৌকা ভোট দিয়ে উন্নয়ন ও অগ্রগতি যাত্রা অব্যাহত রাখবে।
আজ সোমবার উজানচর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বুধাইরকান্দি গ্রামের উঠান বৈঠকে এসব কথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের নৌকার প্রার্থী।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তাজ মিয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল।
