দ্রুত সেরে উঠছেন পান্ত, ওয়ানডে বিশ্বকাপ দিয়ে ফিরছেন বুমরাহ-আইয়ার!

অনলাইন ডেস্ক

চোট পাওয়া তিন ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপের আগে আশার আলো দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঋষভ পান্তকে দেখে অবাক বিসিসিআই ও ভারতীয় ক্রিকেট একাডেমির চিকিৎসকরা। তারা যতটা ভেবেছিলেন, তার থেকে দ্রুত সুস্থ হচ্ছেন তিনি।

এছাড়া আরও দুই ক্রিকেটার যশপ্রীত বুমরাহ ও শ্রেয়াস আইয়ারও সুস্থ হচ্ছেন। এই তিন ক্রিকেটারকে ওয়ানডে বিশ্বকাপে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পন্তের শরীরে ব্যথা আর নেই। হাঁটতে বা সিঁড়িতে উঠতে ক্রাচ লাগছে না তার। ফলে তিনি এখন থেকেই শরীরের নীচের অংশ দ্রুত সঞ্চালন করার চেষ্টা করছেন।
গত বছরের শেষ দিকে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পান্ত। এর ফলে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন তিনি। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরেও তাকে দেখা যায়নি। ২০২২ সালের ডিসেম্বর মাসের পর আর খেলেননি পান্ত।

তবে পান্ত আবারও কবে মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। চলতি বছর অক্টোবর মাসে ভারতে এক দিনের বিশ্বকাপ। তার আগে তাকে সুস্থ করে তোলার চেষ্টা হচ্ছে।

ভারতের আরও দুই ক্রিকেটার বুমরাহ ও শ্রেয়াসও চোট থেকে সুস্থ হয়ে উঠছেন। মার্চ মাসে পিঠে অস্ত্রোপচার হয়েছে বুমরার। অন্য দিকে শ্রেয়াসের মে মাসে পিঠে অস্ত্রোপচার হয়েছে। দু’জনই এখন ভারতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন। এশিয়া কাপের আগে তাদের সুস্থ করার চেষ্টা চলছে। তার মধ্যে না হলে অন্তত বিশ্বকাপের আগে দুই ক্রিকেটারকে দলে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights