ধামরাইয়ে নিখোঁজের একদিন পর বিলে মিলল কলেজ ছাত্রের লাশ

ধামরাই ( ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের একদিন পর নিমেরটেক বিলে মিলল কলেজছাত্র আল আমিনের (১৯) মরদেহ। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়াগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে নিমেরটেক বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত আলামিন ধামরাইয়ের সদর ইউনিয়নের ইকুরিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। সে আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। পড়ালেখার পাশাপাশি আলামিন ধামরাইয়ের একটি ওষুধ কারখানায় দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করতো।

আলামিনের চাচা বিল্লাল হোসেন জানান, প্রতিদিনের মতো রবিবার সকালে বাড়ি থেকে কাজে যায়। তবে রাতে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে খোঁজাখুঁজি করার সময় নিমেরটেক বিলের পাশে বাঁধানো ঘাটে একটি জুতা ও বিলের ভেতরে আরেকটি জুতা ভাসতে দেখা যায়। পরে বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার নাকে রক্ত ছিল। তবে গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights