নওগাঁয় বিল থেকে কৃষকের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর আব্দুল মন্ডল (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের বেলবাড়ি গ্রামের বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মৃত আব্দুল মন্ডল উপজেলার বেলবাড়ি গ্রামের ইব্রাহীম মন্ডলের ছেলে।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মন্ডল ও তার স্ত্রী নৌকায় চড়ে গ্রামের মাঠে বিলের মধ্যে গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে তাদের পলের পালা থেকে পল নিয়ে নৌকায় বাড়ি ফিরছিল তারা দু’জন। পথে নৌকা থেকে আব্দুল মন্ডল বিলের পানিতে পড়ে যায়। এ সময় তার স্ত্রী স্থানীয় লোকজনকে ডাকতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে স্থানীয়দের সাথে যোগ দেয়। ঘটনার সাড়ে ৩ ঘন্টা পর দুপুর ১টার দিকে বিলের পানি থেকে আব্দুল মন্ডলকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights