নওগাঁ জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৩টার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
গ্রেফতারকৃত খোদাদাত খান পিটু শহরের চকদেব পোস্ট পাড়ার মৃত আব্দুল হাই খানের ছেলে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, তার নামে বিএনপি পার্টি অফিস ভাঙচুর এবং পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ রাত ৩টার দিকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights