নগরকান্দায় অসুস্থ সাংবাদিকের চিকিৎসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২ লাখ টাকা সহায়তা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ইত্তেফাক ও দৈনিক সমকালের নগরকান্দা উপজেলা প্রতিনিধি ও নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিসের চিকিৎসা সহায়তা হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের পক্ষ থেকে ২ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

বোরহান আনিস দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত। ইতোমধ্যে তার একটি জটিল অপারেশন সম্পন্ন হয়েছে। এখন প্রতিনিয়ত তার কিডনি ডায়ালাইসিস করতে হয়। চিকিৎসার ব্যয় ভার বহন করতে তার পরিবার যখন হিমশিম খাচ্ছে, তখনই খবর পেয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে নগরকান্দা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের পক্ষে সাংবাদিক বোরহান আনিসের হাতে এ অর্থ তুলে দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ।

নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি ও নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদুসহ আরও অনেকে। এছাড়া নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights