নড়াইলে উৎসবমূখর পরিবেশে বই উৎসব

শুভ সরকার,নড়াইল থেকে
নড়াইলে উৎসবমূখর পরিবেশে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও বই উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বই বিতরণ ও বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।এ সময় সরকারি কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এছাড়াও নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়,নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়,নড়াইল দক্ষিন-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবশংকর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট বিদ্যালয়, কালেক্টরেট বিদ্যালয়,পুলিশ লাইনস বিদ্যালয়সহ জেলার ৩টি উপজেলার সরকারি-বেসরকারি মাধ্যামিক বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় এ বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights