নড়াইলে গন অধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
নড়াইলে গন অধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ২৭
আগষ্ট) দুপুরে শহরের পুরাতন টার্মিনাল এলাকায় এক কনফারেন্স রুমে জেলা
সম্মেলন অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ নড়াইলের সম্মেলনপ্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নূর
ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু দারদা সন্ঞ্চালনায় প্রধান অতিথির
বক্তব্যে রাখেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য
হাবিবুর রহমান রিজু।
এসময় আরও বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদের উচ্চতর সদস্য এ্যাড..খালিদ
হোসেন, গন অধিকার পরিষদ খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিক
ইকবাল,বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান, বাংলাদেশ ছাত্র
অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানসহ অনেকে।
