নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও চিকিৎসা সেবা উদ্বোধন

শুভ সরকার,নড়াইল থেকে
নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (বুধবার) নড়াইল পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) এম এম আরাফাত হোসেরেন সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, মল্লিক ডায়াগোনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী বিদ্যুৎ কুমার স্যান্নাল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান পলাশ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া প্রতিবন্ধী সেবা সংস্থা ও মল্লিক ডায়াগোনস্টিক সেন্টারের সহযোগিতায় বিদ্যালয়ের ২ শত ২১ জন শিক্ষার্থীর মধ্যে অসুস্থ শিক্ষাথীদের নিয়মিত থেরাপি ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights